দামোদর ধর্মানন্দ কোসম্বির ১১৭ তম জন্মদিবসে ফিরে দেখা

অমিত বন্দোপাধ্যায়

ডি ডি কোসম্বি (৩১ জুলাই ১৯০৭-২৯ জুন ১৯৬৬)

“কোসম্বিকে সর্বদা তিনটি বিষয়ে উৎসাহিত হতে দেখতে পাওয়া যেত, আর সমস্ত কিছু বাদ দিয়েও সেই বিষয়গুলো তাঁর জীবনকে ভরিয়ে রেখেছিল। সেই বিষয়গুলো হলো, সমস্ত ধরনের পরিপ্রেক্ষিত থেকে প্রাচীন ভারত, গনিত এবং বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা। এই তিনটি বিষয়ের ক্ষেত্রেই তিনি নিজের গভীর বিশ্বাসের জায়গা থেকে একনিষ্ঠভাবে প্রচুর পরিশ্রম করেছেন।” এমনটিই স্মৃতিচারণ করেছেন তাঁর কন্যা মীরা কোসম্বি।

ভারতীয় ইতিহাসবিদদের মধ্যে কোসম্বির স্থান একেবারে প্রথম সারিতে বহাল থেকেছে- যবে থেকেই তিনি ইতিহাসচর্চা নিয়মিতভাবে শুরু করেছেন। ১৯৫৬ সালে প্রথম প্রকাশিত হয়-An Introduction to the Study of Indian History। রোমিলা থাপার বলেছেন এই গ্রন্থ আদি পর্ব-র ইতিহাসের ধাঁচ (paradigm) টাই পাল্টে দিয়েছিল। কোসম্বির আগে ভারতের ইতিহাস লেখার দুটি মূল প্রবণতা ছিল। (১) সাম্রাজ্যবাদী (উদাহরণ- জেম্স মিল, ভিনসেন্ট স্মিথ প্রমুখ), (২) হিন্দু জাতীয়তাবাদী (উদাহরণ, কাশীপ্রসাদ জয়সবাল, রমেশচন্দ্র মজুমদার, রাধাকুমুদ মুখোপাধ্যায় প্রমুখ)। এই দুটি ধারার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কোসম্বির ইতিহাসচর্চা।

অবশ্য আরেকটি ধারা কোসম্বি নিজে যাকে অভিহিত করেছেন ‘সরকারি মার্কসবাদ’। (Oficial Marxism)-এর বিরুদ্ধেও চিরটাকাল সচল থেছে কোসম্বির কলম। অবিভক্ত কমিউনিস্ট পার্টির বিশিষ্ট নেতা শ্রীপাদ অমৃত ডাঙ্গের বই (India from Primitive Communism to Slavery) থেকে শুরু করে স্বয়ং মার্কসের Asiatic Mode of Production- গ্রাম সমাজের অপরিবর্তনীয়তার ধারণা- রাষ্ট্রের হাতে উৎপাদনের উদ্বৃত্ত চলে যাওয়া- গ্রামসমাজের স্বয়ংসম্পূর্ণতার ধারণা- ইত্যাদি প্রত্যেকটি প্রশ্নকেই কোসম্বি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। যথার্থ অর্থেই তিনি ছিলেন একজন সৃজনশীল ও মৌলিক মার্কসবাদী চিন্তক।

নিজস্ব অবদানের স্বাক্ষর রেখে গেছেন যুক্ত পদ্ধতি (Combined Methods)-ওপর থেকে সামন্ততন্ত্র (Feudalism from above) তলা থেকে সামন্ততন্ত্র (Feudalism from below) ইত্যাদি Concepts and Categories। কোসম্বির অন্যান্য গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য- ‘The Culture and Civilization of Ancient India in Historical Outline’, ‘Myth and Reality’, ‘Indian Numismatics’ এবং অজস্র প্রবন্ধগুচ্ছ। তাঁর লেখার মূল্যায়ন করেছেন- জোসেফ নীডহ্যাম, ড্যানিয়েল এইচ ঈঙ্গলস, এ.এল. ব্যাশাম, রোমিলা থাপার, আর.এস. শর্মা, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, ইরফান হাবিব এবং অনেক বিশিষ্টজনেরা।

সংস্কৃত ভাষায় কোসম্বির ব্যুৎপত্তি ছিল অসীম। বহু বিখ্যাত সংস্কৃত গ্রন্থ একই সঙ্গে যা চিরায়ত সাহিত্য এবং প্রাচীন ভারতের বহুমূল্য ও মহার্ঘ্য উপাদান বলে পরিগণিত হয়- তার সম্পাদনা, টীকা, ভাষ্য রচনা করে গেছেন কোসম্বি। এ ছাড়াও প্রত্নতত্ত্ব এবং সমাজতত্ত্ব ছিল তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র। ছিলেন প্রাথমিকভাবে একজন গণিতবিদ- সারা জীবন গণিতের অধ্যাপনা করেছেন। ‘পাথ জিওমেট্রি’-‘জেনেটিক্স’ নিয়ে বেশ কিছু চর্চার অধিকারীও তিনি।

ডি.ডি. কোসম্বির আর একজন সমসাময়িক ব্যক্তিত্ব হলেন দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। Lokayata: A Study in Ancient Indian Materialism এবং History of Science and Technology in Ancient India এই দুটি হচ্ছে তাঁর রচিত সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ। বস্তুতপক্ষে কোসম্বি এবং দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে গভীরভাবে অধ্যয়ন না করলে প্রাচীন ভারত সম্পর্কে কোনও সুস্পষ্ট ধারণা তৈরি হওয়া সম্ভব নয়।   

তাঁর সময়কালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কোসম্বী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন যেগুলির এখন আর সহজলভ্য নয় যেমন শান্তি আন্দোলন- সাম্রাজ্যবাদ ইত্যাদি নিয়ে। এছাড়াও তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধের সংকলন Exasperating Essays ও এখন দুষ্প্রাপ্য। উপরোক্ত গ্রন্থে তিনি স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী ভারতীয় বুর্জোয়াশ্রেণির চরিত্র বৈশিষ্ট অসামান্য দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। প্রবন্ধটির নাম-“The Bourgeoisie comes of Age in India” (Science and Society Vol x 1946 reprinted in Exasperating Essays (Pune, n.d) সুনীতি কুমার ঘোষ –তাঁর Indian Big Bourgeosie গ্রন্থে উল্লেখ করেছেন এই ভাবে- “D.D Kosambi writes that though the esteemed leaders knew that arrest was imminent and though most of them “had prepared for the event by setting their family affairs and personal finances in excellent order,”  not one of them thought of a plan of action for the congress and for the nation as a whole.” Kosambi observes that on a class basis this reversal to draw up a plan of action was quite brilliant, no matter how futile it may have seemed on a national revolutionary scale. The panic of the British government and jailing of all leaders absolved the congress from any responsibility for the happenings of the happenings of the ensuing year at the same time the glamour of jail and concentration camp, served to wipe out the 50-50  record of the congress  ministries in office, thereby restoring the full popularity of the organization among the masses. If the British won the war it was quite clear that the Congress had not favoured Japan: on the other hand the Japanese succeeded in conquering India land they had only to attack immediately in force for the whole of the so-called defence system to crumble they could certainly not accuse the congress of having helped the British.”

কোসম্বী আরেকটি জায়গায় মন্তব্য করেছেন- “…the principal characteristic of this class” is “the ravening greed which is now so obvious in the black market, in enormous bribes spent in making still more enormous profits, in speculation in shares and an increasingly callous disregard for the misery and even the lives of their fellow Indians.”

আজও ভারতবর্ষের শাসক বুর্জোয়া শ্রেণির ঐতিহাসিক বিবর্তন ও গতি প্রকৃতি বুঝতে কোসম্বী আমাদের অন্যতম তাত্ত্বিক হাতিয়ার। আগামী দিনগুলিতে কোসম্বীর ঐতিহাসিক গ্রন্থসমূহ ও প্রবন্ধাবলী মূল্যায়ন করার সঙ্গে সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে তাঁর মূল্যবান পর্যবেক্ষণগুলি আমাদের দিশা দেখায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *