
লেখক: কোবাড ঘান্দী
ভাষান্তরঃ সুপ্রিয় চৌধুরী
বই পরিচিতি:
যে স্বাধীনতা ভেঙে টুকরো টুকরো উপনিবেশের জন্ম দিয়েছে তাকে হাত দিয়ে ছুঁতে গেলে ছ্যাঁকা লাগে। টুকরো টুকরো মন আর কাঁটাতার ঘেরা প্রজন্ম। প্রজন্মান্তরে রক্তের স্বাদে লোনা ভাব কমে আসে কখনও কখনও; তবুও বরানগরের গঙ্গায় মৃত তারুণ্যের স্পর্শে প্রাণ ফিরে আসে। স্মৃতিকথা অলিতে গলিতে চুন, বহুতল আর কংক্রিটে ঢাকা পড়ে যায়। তবু কবেকার যেন স্মৃতিকথা হয়ে ফিরে ফিরে আসে। কাঁসাইয়ের জলে মুখ ধোয়, ঘাড়ে-কাঁধে শীতল হাত বোলায়।
পৃথিবীটা বদলে দেবে বলে স্বপ্নের সন্ধানে-স্বপ্ন বিনিময়ে হেরে গেছে যারা তাদের হৃদয়ে টুকরো ভাব দেখা দিলে রক্তের স্বাদে লোনা ভাব কমে আসে। বহুমাত্রিক টুকরো উপনিবেশ জোড়া দিয়ে মুক্ত এক স্বাধীন স্বপ্নের জালালাবাদ কিংবা ইম্ফল অথবা শ্রীকাকুলামের স্বপ্ন বুকে বেঁচে আছে যারা, তাদের জন্য টুকরো নয়, কাঁটাতারে ঘেরা নয়, চাই এক মুক্ত মনের স্বাধীনতার সন্ধান। দূর পাহারের সীমানায়-গায়ের ওপার থেকে সাংস্কৃতিক বিপ্লবের আহ্বান ভেসে আসে যেন।
নাঃ নিছক আরও একটা জেল ডায়েরী নয়। কোবাড ঘান্দীর ফ্র্যাকচার্ড ফ্রিডম থেকে ভেসে আসে নতুন এক স্বাধীনতার আঘ্রাণ। এক নতুন মানুষের খোঁজ।

