
লেখক: কোবাড ঘান্দী
বই পরিচিতি:
চলতি উন্নয়নের মডেল (লিবারালাইজেশন-প্রাইভেটাইজেশন-গ্লোবালাইজেশন) যতদিন থাকবে, ততদিন আমাদের দেশের জনগণের উন্নতির জন্য কোনও আশার আলো নেই।
আজ ভারতের ১০০ জন ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ৭০ কোটি ভারতীয়ের সম্পদের যোগফলের চেয়েও বেশি সম্পদ রয়েছে ভারতের ২১ জন বিলিয়নেয়ারের কাছে। এর থেকেই বোঝা যায় সম্পদ কাদের হাতে কুক্ষিগত হচ্ছে, আর ধনী দরিদ্রের ফারাক কি মারাত্মক হারে বেড়েছে। শুধু তাই নয়, এই বিলিয়নেয়ার ক্লাবের হাত ধরে দেশের সম্পদ পাচার হচ্ছে বিদেশে। আমাদের হিসাব অনুসারে বর্তমান জিডিপির প্রায় ১৭% প্রতি বছর আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই বিশাল পরিমাণ সম্পদ লুঠ হলে দেশের কোনও উন্নতি কি আদৌ সম্ভব?
একটি জনপ্রিয় সরকার যদি ওপরতলার মাত্র ২০০টি কোম্পানির অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করে, বিদেশি অর্থদাতা/ব্যবসায়ীদের দেশ থেকে তাড়িয়ে দেয় এবং এই বিপুল পরিমাণ অর্থ কৃষি, স্বাস্থ্য, বনসৃজন প্রকল্প, জলাশয়ের পুনর্নির্মাণ এবং ছোটোখাটো ক্ষেত্র গুলোতে বিনিয়োগ করে, তাহলে রাতারাতি ভারত পিছিয়ে পড়া দেশ থেকে একটি শক্তিশালী মজবুত দেশে পরিণত হবে।

